প্রকাশ ক্রম - ৯, ভূতের বই - ৩
উপন্যাস
E-Book Book Edition: Yet to Come
Print Edition: Price: ₹375.00, Publishing date: বইমেলা 2026 (Kolkata International Book Fair 2026)
ISBN: 978-81-99730-46-5
ভদ্রলোককে আপনারা সবাই চেনেন। সেই মহেশের মহাযাত্রাতে ওঁকে নিয়ে চলে গেলো চারজন আর যেতে যেতে উনি খাটের উপর উঠে বসে জানিয়ে গেলেন, "‘ও হরিনাথ—আছে, আছে, সব আছে, সব সত্যি—"।
সেই মহেশ মিত্র ফিরছে, প্যারানরমাল ইনভেস্টিগেটর হিসাবে...
দার্জিলিংয়ের এক বন্ধ হয়ে যাওয়া রেসিডেনসিয়াল স্কুল আর তার ইতিহাসে লুকিয়ে থাকা এক বেদনাদায়ক অধ্যায় ফিরে এসেছিল দু হাজার দশে, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের নামে ঘুরতে আসা কুড়ি জন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাছে ভয়ংকর রূপে।
আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সেই আতঙ্কের রাত মুছে ফেলার আগেই আবার ডাক এসেছে সেই স্কুলের তরফ থেকে।
প্যারানরমাল ইনভেস্টিগেটর ও ভূত যে আছে সেই সত্যি জানা একমাত্র মানুষ (?) মহেশ মিত্র কি পারবে সেই বেদনাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে স্কুলের বদনাম ঘোচাতে নাকি নাকি আতঙ্কের রাজত্বেই ফিরে যেতে হবে ওদের সবাইকে?
প্রকাশ ক্রম - ৭, ভূতের বই - ২
গল্প সংকলন
E-Book Book Edition: Yet to Come
Print Edition: Price: ₹325.00, Publishing date: Aug 2025,
ISBN: 978-81-984988-0-9
মিস্টিরিয়াস ডেথ রিপোর্ট অন জন হোর্ডিং: শতাব্দী প্রাচীন রেল কারখানার মিউজিয়ামে পাওয়া গেলো ব্রিটিশ পিরিওডের এক প্যাকেট তাস। সেখান থেকেই রহস্য উন্মোচন হলো সেই সময়ের এক গুপ্তখুনের।
সুব্রত কাকুর ভূত দেখা: ব্রিটিশ পিরিওডে তৈরি হওয়া কারখানার ভিতরে বিশ্বকর্মা পুজোতে বসলো ভূতের গল্পের আসর। সেই আসরেই ঝুলি থেকে বেরিয়ে পড়লো.. একটা ভূত..
বাংলো এ - ত্রিশ: ভারতের একটা গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কলেজের স্টাফ কলোনীর একটা বাংলো কেন সবসময় খালি থাকে। কেন সেই বাংলো কাউকে এলোট করা হয় না?
পাঠকবাবুর গুপ্তধন: অঙ্কের প্রফেসর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো যে সে স্কুল লাইফে একটা অঙ্ক পারছে না বলে ক্লাস থেকে বার করে দিয়েছে তার স্কুলের শিক্ষক পাঠকবাবু। সেই স্বপ্নের ব্যাখ্যাই ওঁকে ঠিক কোন ঘটনার সামনে দাঁড় করিয়ে দেবে!
ভূত ভূত খেলা: ক্যাম্পে গিয়ে নিজেরা ভূত সেজে অন্যকে ভয় দেখাতে গিয়ে কি আতঙ্ক বয়ে আনবে চারজন বন্ধু?
ডেলিভারী: হাই রোডের ধারের এক রেস্তোরার ভাগ্য খুলে যায় হঠাৎ করে চাকরি করতে আসা এক ফুড ডেলিভারীর কর্মীর জন্য। কিন্তু সেই কর্মী কি কোনো অতীত লুকাচ্ছে ডেলিভারীর চাকরির আড়ালে?
অর্থ বিভাগের ভূত: রেল কারখানার অর্থ বিভাগে বহু বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা কি পূর্ণতা পাবে এতোদিন পরে এসে?
গল্প যদি সত্যি হয়? : বহুবছর আগে রেলের ট্রেনিং হোস্টেলে ঘটে যাওয়া বীভৎস ঘটনা কিভাবে প্রভাব ফেলবে বর্তমান বোর্ডারদের জীবনে?
পম্পার ইন্সটা হ্যান্ডেলের শেষ লাইভ: স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পম্পার জীবনে এই লাইভটায় কেন শেষ লাইভ হবে?
পবিত্র সরখেলের মৃত্যু: অতীতে ঘটে যাওয়া এক রেল কর্মচারীর মৃত্যু কিভাবে রিটায়ার্ড কর্মীদের উপর বীতশ্রদ্ধ করে দিলো অমিতাভকে সেই গল্পই বসে শুনল কথক।
প্রকাশ ক্রম - ২, ভূতের বই - ১
গল্প সংকলন
Google Play Book Edition: Price: ₹49.00, Publishing date: 03.10.2022
Print Edition: Price: ₹150.00, Publishing date: 10.01.2022,
ISBN: 979-888555666-8
প্রলয় এইভাবেই আসে - মধুপুরে ক্যাম্প করতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয় একজন ছেলে। হটাৎ করেই ঘরের মেঝেতে পায়ের শব্দ পায়, তারপর...
সাক্ষ্য - মৃত মানুষের হাত দিয়েই লিখে চলেছে ভূতের অজানা কাহিনি — বাস্তব আর পরজগতের সীমারেখা মিলিয়ে যাওয়া এক ভয়াল গল্প।
চাকরি - হটাৎ করেই ট্রেনে পরিচয় হওয়া মিত্রবাবু কিভাবে গল্পের কথককে চাকরি দিলেন সেটাই এই গল্পের মূল কাহিনী। আর তারপর মিত্রবাবুর হটাৎ করেই সুইসাইড গল্পের মোড় ঘুরিয়ে দিলো...
এক কাপ চা - মাওবাদী অধ্যুষিত গ্রামে চাকরি করতে গিয়ে গাড়ির ড্রাইভারের বাড়িতে চা খাওয়ার পর যে ভয়ংকর অভিজ্ঞতার সন্মুখীন হলো সদ্য চাকরি পাওয়া ছেলেটা সেই নিয়েই এই গল্প..