প্রকাশ ক্রম - ১০, ক্রাইম থ্রিলার বই - ৫
সংকলন
E-Book Book Edition: Yet to Come
Print Edition: Price: ₹xxx.xx, Publishing date:
ISBN:
ইনস্পেকটর রাহুলের সেনের সাথে পাঠকদের পরিচয় মরণবিমা সিরিজে। যদিও মরণবিমা সিরিজের নায়ক উনি ছিলেন না কারণ ভারতের ক্ষমতার সিঁড়িতে নিচের দিকে থাকা হাত পা বাঁধা পুলিশ প্রশাসনের একজন সামান্য ইনস্পেকটর হিসাবে এক গুপ্ত সংগঠনের গৃহযুদ্ধে খুব বেশি কিছু করার ছিলো না তাঁর। তারপর ও রাহুল সেন এসেছেন বিভিন্ন কেস নিয়ে পাঠকদের সামনে, সমাধান করেছেন পুলিশ প্রসিডিওর মেনেই, সিস্টেমের মধ্যে থেকে। রাহুল সেনকে কেউ ক্ষুরধার বলবে না, তার মগজাস্ত্র আছে বলেও আমার জানা নেই, তিনি আপনার আমার মতন আম আদমি। শুধু পেশায় একজন সাধারণ পুলিশ অফিসার এবং সেই জন্যই তার সামনে আসা কেসগুলোর সমাধান করতেই বেশি আগ্রহী। রাহুল সেনের সাতখানা কেস তাই আপনাদের সামনে সাজিয়ে দিলাম। আশা করি আপনারা ওঁকে ভালোবাসবেন।
১. লেডিস
২. ইলেক্ট্রোকিউটেড
৩. দুটি গয়না চুরির আখ্যান
৪. যেখানে দেখিবে রিলস.. খুলিয়া দেখিবে তাই
৫. দুটো আঙুল
৬. পক্ষপাত
৭. নীলকণ্ঠ
প্রকাশ ক্রম - ৮, ক্রাইম থ্রিলার বই - 4
উপন্যাস
E-Book Book Edition: Yet to Come
Print Edition: Price: ₹250.00, Publishing date: বইমেলা 2026 (Kolkata International Book Fair 2026)
ISBN: 978-93-7363-278-0
মোক্ষপাতম যা সময়ের সাথে পরিবর্তিত হতে হতে সাপ সিঁড়ির খেলা হয়েছে তা মূলত পাপ পুণ্যের খেলা। সেই খেলাই আবার শুরু হয়েছে, একের পর এক বৃদ্ধ বৃদ্ধা মারা পড়ছে শহর জুড়ে, শুধু তাদের মৃত্যুর পরে থানায় এসে পৌঁছাচ্ছে একটা করে ডাইস, তাতে শুধু একটাই সংখ্যায় পড়ে। বিজপুরের ইনস্পেকটর রাহুল সেনের সাথে জড়ো হওয়া শহরের বাকি থানার ইনচার্জরা কি পারবে রহস্যভেদ করে মূল পরিচালককে ধরতে? নাকি পাপ পুণ্যের খেলার নিয়ম মেনে তাঁর পরিণতিও খেলার নিয়মেই হবে
মালাধর বসু স্মারক 2024 পুরস্কারে পুরস্কৃত
প্রকাশ ক্রম - ৫, টাইম ট্র্যাভেল থ্রিলার বই - ১
উপন্যাস
E-Book Book Edition: Yet to Come
Print Edition: Price: ₹300.00, Publishing date: July 2024,
ISBN: 978-81-97218-92-7
সুনামির পরে হঠাৎ করেই ভারত মহাসাগর ফুঁড়ে উঠে এলো এক দ্বীপ। দ্বীপের আবিষ্কর্তা এক নাবিক প্রথম রাতেই দ্বীপ থেকে নিখোঁজ হয়ে গেলেন। তার বহুদিন পরে ওই দ্বীপ থেকেই একজন এমপির নিখোঁজ হয়ে যাওয়ার পরে তদন্তে নামল দুই বন্ধু, এদিকে নিখোঁজ নাবিককেও হঠাৎ করেই দেখতে পাওয়া গেল টিভির পর্দায়। কী রহস্য আছে ওই দ্বীপে? কেনই-বা সব নিখোঁজ হয়ে যায়? নাবিক ভদ্রলোক এতদিন কোথায় ছিলেন? এমপিকে কি খুঁজে পাওয়া সম্ভব হবে দুই বন্ধুর পক্ষে ?
প্রকাশ ক্রম - ৬, ক্রাইম থ্রিলার বই - ৩
উপন্যাস
E-Book Book Edition: Yet to Come
Print Edition: Price: ₹300.00, Publishing date: বইমেলা 2025 (Kolkata International Book Fair 2025)
ISBN: 9789348102652
মরণবিমা আর মরণবোমার পরে....
সোমনাথের সাথে ধরা পরে যাওয়া দুজনকে জেরা করে পুলিশ জানতে শুরু করে উত্তর সুন্দরবনের ব্যাপারে। ঘটনাচক্রে একজন সাংসদের হত্যার পরে সোমনাথকে নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয় পুলিশ অফিসাররা। সোমনাথের মোবাইল তখনও উত্তর সুন্দরবনের হাতেই। সোমনাথকে সাথে নিয়ে মোবাইল উদ্ধার করবে পুলিশ নাকি উত্তর সুন্দরবনই খুঁজে নেবে সোমনাথকে, ইন্সপেক্টর রাহুল আর জ্যোতিষী গৌতম কি কোমা থেকে বেঁচে উঠতে পারবে? সবথেকে বড় প্রশ্ন সোমনাথ কেন চায় উত্তর সুন্দরবনের সিক্রেটকে বাইরের দুনিয়ায় নিয়ে আসতে? উত্তর পাওয়া সম্ভব কি?
প্রকাশ ক্রম - ৪, ক্রাইম থ্রিলার বই - ২
উপন্যাস
E-Book Book Edition: Yet to Come
Print Edition: Price: ₹300.00, Publishing date: বইমেলা 2024 (Kolkata International Book Fair 2024)
ISBN: 978-81-19240-32-6
মরণবিমার পরে....
থানার ভিতর ইন্সপেক্টরের হত্যার পরে কেটে গেছে এক সপ্তাহ। পুলিশ এখনো ধরে উঠতে পারেনি খুনিকে। এর মধ্যেই এমন কিছু তথ্য পুলিশের হাতে এলো যার তদন্ত করতে গিয়ে আরো তদন্তকারী অফিসারকেই হারানোর মুখে ডিপার্টমেন্ট। এদিকে দৈবাৎ ধরা পড়ে গেল মূল অভিযুক্ত। কিন্তু....
প্রকাশ ক্রম - ৩, ক্রাইম থ্রিলার বই - ১
উপন্যাস
E-Book Book Edition: Yet to Come
Print Edition: Price: ₹300.00, Publishing date: বইমেলা 2023 (Kolkata International Book Fair 2023)
ISBN: 978-93-94551-44-2
বিজপুর শহরে হটাৎ করেই পাওয়া যায় একাধিক অজ্ঞাতপরিচয় লাশ। তদন্তে নেমে উঠে আসে এমন অনেক তথ্য যা প্রশাসনের ভিত নাড়িয়ে দিতে পারে। গল্পের শেষ দিকে প্রধান সন্দেহভাজন থানার ভিতরেই খুন করে সাব ইন্সপেক্টরকে....